নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি ও নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা...

রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি ও নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা...

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে।

রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের সভপ‌তি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি, জেলা ড্যাব সভাপতি ডা. এম এ লতিফ এর সভাপ‌ত্বি‌তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে মির্জা মোস্তফা জামান বলেন, আজকের এই কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি জীবন বাঁচানোর সংগ্রাম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ আজ চরম ঝুঁকির মুখে। প্রতিদিন গড়ে যত গাছ কাটা হচ্ছে, তার বিপরীতে গাছ লাগানো হচ্ছে নগণ্য। তরুণ প্রজন্মকে এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আমরা যদি প্রকৃতিকে রক্ষা করি, প্রকৃতি আমাদের রক্ষা করবে। আগামী দিনের বাংলাদেশকে সবুজে ভরিয়ে তুলতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে।”

সভাপতি ডা. এম এ লতিফ বলেন, আমরা চিকিৎসকরা যেমন মানবদেহের রোগ নিরাময়ে কাজ করি, তেমনি গাছ হচ্ছে পরিবেশের ওষুধ। অক্সিজেনের উৎস এই বৃক্ষ ছাড়া জীবন অসম্ভব। পরিবেশ রক্ষার আন্দোলনকে তরুণ প্রজন্মের হাতেই এগিয়ে নিতে হবে। আজকের এ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ-সচেতনতা তৈরির একটি প্রচেষ্টা মাত্র। ভবিষ্যতে এ উদ্যোগ আরও বড় পরিসরে চালিয়ে যাওয়া হবে।

অনুষ্ঠান পরিচালনা করেন রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম সরকার। তিনি বলেন, পাঠ্যপুস্তক জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিকতা গড়ে তুলতে হবে প্রকৃতিপ্রেমী হিসেবে। গাছ লাগানো যেমন দায়িত্ব, তেমনি এগুলোকে লালন-পালন করা আরও বড় দায়িত্ব। শিক্ষার্থীদের জীবনের অংশ হিসেবে প্রকৃতি রক্ষার অভ্যাস গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে নবনির্বাচিত সভাপতি ডা. এম এ লতিফকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা একবাক্যে বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি যেন কেবল একটি মৌসুমি উদ্যোগে সীমাবদ্ধ না থাকে। একে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু ,জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন, সাবেক ভিপি টার্গেট হায়দার, জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, যুবনেতা ওলি প্রমূখ।

আরও খবর