নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জে পূবালী ব্যাংকের ৪ দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ‎

সিরাজগঞ্জে পূবালী ব্যাংকের ৪ দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ‎

পূবালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখার আয়োজনে সিরাজগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পাসে ৪ দিন ব্যাপী ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন এর অংশ হিসাবে 'ডিজিটাল ব্যাংকিং ও রিটেইল প্রোডাক্ট" সংক্রান্ত আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসুচি আয়োজন করে।

‎সোমবার সকালে উদ্বোধন করেন সিরাজগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের রিটেইল বিজনেজ বিভাগের, উপ মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান জনাব মোঃ মালেকুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসি বগুড়া অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব এ এস এম রায়হান শামীম,  কলেজের সহযোগী অধ্যাপক ও সম্পাদক, শিক্ষক পরিষদ জনাব মোঃ সাইদুল ইসলাম ও সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, জনাব শফিকুল ইসলাম তালুকদার সহ অন্যানরা। এ ছাড়াও  কলেজের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী  এবং বগুড়া অঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মোঃ রকিবুল্লাহ, সাতমাথা শাখা বগুড়ার সহকারী মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয় হতে আগত বিভিন্ন বিভাগের নির্বাহী ও কর্মকর্তা বৃন্দ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান জনাব মোঃ আহসানুল কবির।

‎

‎বক্তারা তাদের আলোচনায় বলেন ডিজিটাল প্রযুক্তির কল্যাণে এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে ব্যাংকিং সেবা। আলোচনা এই ডিজিটাল প্রোডাক্টগুলো নিয়ে, যেমন- ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, বিভিন্ন ধরনের অ্যাপস এবং অনলাইন পেমেন্ট সিস্টেম। এসব প্রোডাক্ট আমাদের জীবনকে সহজ করে দিয়েছে।

‎

‎এটি কেবল একটি অনুষ্ঠান নয়, এটি একটি অঙ্গীকার, একটি শপথ। আমরা সবাই জানি, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অক্সিজেন থেকে শুরু করে খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছুতেই গাছের অবদান অনস্বীকার্য। একজন মানুষ কোন প্রকার খাদ্য ছাড়া বাঁচতে পারে ২১ দিন, পানি ছাড়া বাঁচতে পারে ৩ দিন, অক্সিজেন ছাড়া বাঁচতে পারে তিন মিনিট, তাহলে বুঝুন অক্সিজেনের গুরুত্ব কতটুকু? একটি পরিপক্ক গাছ প্রতিদিন প্রায় ৭০০ গ্রাম থেকে ১২০০ গ্রাম অক্সিজেন তৈরি করতে পারে। একটি পূর্ণবয়স্ক মানুষের দৈনিক প্রায় ৮৪০ গ্রাম অক্সিজেনের প্রয়োজন হয়। সুতরাং, একটি পরিপক্ক গাছ ২ থেকে ৪ জন মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে পারে। কিন্তু আজ আমরা আমাদের চারপাশে কী দেখছি নির্বিচারে বনভূমি ধ্বংস, দূষণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন। এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে। আজ আমরা যে চারাগাছটি রোপণ করছি, তা শুধুমাত্র একটি গাছ নয়, এটি একটি ভবিষ্যতের বীজ। এটি আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ পৃথিবী গড়ে তোলার প্রথম পদক্ষেপ।

‎

আরও খবর