নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জে শহীদ রঞ্জু স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন- সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জে শহীদ রঞ্জু স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন- সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

‎জুলাই আগষ্ট ২৪ এর ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে ৪ আগষ্ট ২০২৪ তারিখে উত্তাল রাজপথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ -সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জুকে ও লতিফ, সুমন সহ ১৪ জন শহীদের রক্তের সিঁড়ি ডিঙিয়ে ৪ আগষ্টই সিরাজগঞ্জ ফ্যাসিস্ট মুক্ত হয়। শহিদের সন্মানে স্মৃতি স্তম্ভ " উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শহীদ রঞ্জুরা রক্ত দিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়ে গেছে।
‎তাদের প্রতি সম্মান রাখবেন এবং শহীদদের পরিবারের প্রতি সবাই খেয়াল রাখবেন। জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎শুক্রবার (০১ আগস্ট ২০২৫) দুপুরের দিকে পৌর শহরের মাছুমপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহিদ জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস,শহর বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর