সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য,৬৫ সিরাজগঞ্জ -৪, উল্লাপাড়া-সলংগা আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী,নির্যাতিত নেত্রী এ্যাড.সিমকী ইমাম খান পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্য মক্কা, মদিনা গেলেন।
মঙ্গলবার (০৮ জুলাই ২০২৫) ইং তারিখে সকাল ৭.৩০ মিনিটে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহ পালনের জন্য তিনি মক্কা, মদিনার উদ্দেশ্য রওনা দেন।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাড.সিমকী ইমাম খান সকলের নিকট দোয়া কামনা করেছেন তিনি যেনো পবিত্র ওমরাহ সহীহ ভাবে পালন করতে পারেন।
এবিষয়ে এ্যাড.সিমকী ইমাম খান বলেন, আমি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্য মক্কা, মদিনায় যাচ্ছি মুসলমানদের প্রানের জায়গা মক্কা মদিনা। আমি এর মধ্যে চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলাম চিকিৎসা শেষে গত ০৩ জুলাই দেশে ফিরেছি। চিকিৎসা করার পর অনেকটাই সুস্থ করেছেন মহান রাব্বুল আলামিন। মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য এবং বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) রওজা যিয়ারতের জন্য মক্কা, মদিনা যাচ্ছি। আমি সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া সলংগা আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করছি। সেই সাথে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পুত্র আরাফাত রহমান কোকো'র রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় এবং উল্লাপাড়া-সলংগাবাসীসহ দেশবাসীর কল্যানে মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করবো ইনশাআল্লাহ।
২ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৭ মিনিট আগে
১৩ দিন ৯ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে