নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাধারণ মানুষের মাঝে ৫ শতাধিক বিশুদ্ধ পানি বিতরণ করলেন আহসানুল কবির বাবু

সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে আজ ব্যক্তিগত উদ্যোগে সিরাজগঞ্জে শ্রমজীবী দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষদের  মাঝে প্রশান্তি এনে দিতে প্রায় ৫ শতাধিক বিশুদ্ধ বোতলজাত পানি বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর আহ্বায়ক আহসানুল কবির বাবু

শনিবার (১০ মে) দুপুরে সিরাজগঞ্জ শহরের এস এস রোডের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে উক্ত বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর সদস্য হুমায়ুন আফ্রিদি, 

জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, ও মির আকাশ সহ স্বেচ্ছাসেবক দল যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আহসানুল কবির বাবু বলেন, মানুষ মানুষের জন্য এই কথায় বিশ্বাস রেখে সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

বিশুদ্ধ পানি পেয়ে রিকশা চালক আবুল মিয়া বলেন, গরীবের মাঝে পানি বিতরণ ভালো কাজ। এই তীব্র তাপদাহের মধ্যে বাবু ভাই নিজে উপস্থিত থেকে আমাদের হাতে হাতে পানি দিচ্ছে সেই জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই। তার জন্য এবং তার পরিবারের জন্য অনেক দোয়া থাকবে। আল্লাহ যেন তাদের সকলকে ভালো রাখে এবং সুস্থ রাখে।

আরও খবর