নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

উল্লাপাড়ায় সাংবাদিকের জমি’র মাটি কেটে নিলেন ছাত্রদল নেতা, বহিস্কারের সুপারিশ

উল্লাপাড়ায় সাংবাদিকের জমি’র মাটি কেটে নিলেন ছাত্রদল নেতা, বহিস্কারের সুপারিশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গণমাধ্যমকর্মির পারিবারিক সম্পত্তি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক সাইফ পাভেলের বিরুদ্ধে। থানা পুলিশ ও দলীয় নেতৃবৃন্দের কাছে অভিযোগ দিয়েও কোন সমাধান না হওয়ায় সম্প্রতি ঐ গণমাধ্যকর্মি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

ভুক্তভোগি গণমাধ্যমকর্মি রাহিদ রনি বলেন, আমি গত ১৫ বছর যাবৎ ঢাকায় অবস্থান করে বিভিন্ন গণমাধ্যমে কাজ করছি। স্থানীয় ও রাজধানিতে কোন রাজনৈতিক দলের সাথে আমার কোন সম্পর্ক নেই। ৫ই আগস্টের পর আমার নিজ গ্রাম সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার চর ঘাটিনার মতিন সরকারের ছেলে ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক সাইফ পাভেল তার কিশোর গ্যাং নিয়ে আমার পরিবারকে নানাভাবে বিরক্ত করছে। ১৩ই ডিসেম্বর সাইফ পাভেল তার কিশোর গ্যাং নিয়ে আমার মা রেহানা পারভিনের নামে ক্রয়কৃত জমি থেকে ৫ থেকে ৭ ফুট গর্ত করে মাটি কেটে নেয়। এ বিষয়ে আমি উল্লাপাড়া থানায় একাধিকবার অভিযোগ জানাই। সিরাজগঞ্জ জেলা ছাত্রদল ও জাতীয়তাবাদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদককে মৌখিকভাবে অভিযোগ জানাই। এরপর থেকে সাইফ পাভেল আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে আমার শিক্ষক পিতা আইয়ুব আলীকেও নানাভাবে উত্যক্ত করছে। আমরা নানা জায়গায় কথা বলে, অভিযোগ দিয়েও এর কোন সমাধান পাচ্ছি না।


এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, প্রায় তিনমাস আগে মৌখিকভাবে আমাদের জমি সংক্রান্ত একটি বিরোধের কথা জানিয়েছিল সাংবাদিক রাহিদ রনি। তাৎক্ষনিকভাবে তাকে উপজেলা বিএনপি’র সাথে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছিল। ঐ সময়ে জমি’র মাটি কাটার বিষয়টি আমরা অবগত ছিলাম না। জমিটি নিয়ে উভয় পক্ষের বিরোধ রয়েছে। তারপরও ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের কাজে লিপ্ত হওয়ায় সাইফ পাভেলকে বহিস্কারের সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে।


উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: রাকিবুল হাসান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

আরও খবর