দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মুন্সীগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা, পরিদর্শন করলেন পূজা মণ্ডপ

ছবিঃ পূজা মণ্ডপ পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা


অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর সারাদেশে শান্তিপূর্ণ ও  ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে। সরকারের পক্ষ থেকে এ বছর সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যান্য বছর পূজা উদযাপনের জন্য দুই কিংবা তিন কোটি টাকা জন্য বরাদ্দ দেওয়া হলেও এ বছর চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 


তিনি বলেন, পূজামণ্ডপের আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের দুই উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি।


স্বরাষ্ট্র উপদেষ্টা শ্রীনগর উপজেলার হাঁসাড়া সার্বজনীন পূজামণ্ডপ এবং সিরাজদিখান উপজেলার ইছাপুরা, গোয়ালবাড়ি ও সন্তোষপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন।

আরও খবর