নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিংড়ায় ৫ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু



নাটোরের সিংড়া উপজেলায় এক ঘটনায় ৫ বছর বয়সী শিশু রাব্বী’র রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। সিংড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের অন্তর্গত নিংগইন ভিটাপাড়া এলাকায় গতকাল রাত অনুমান ১১টার দিকে শিশুটি তার পিতা ও সৎ মায়ের সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিল।


শিশুটির পিতা আমিরুল ইসলাম পেশায় রাজমিস্ত্রী। ঘটনার দিন ১৫ আগস্ট সকাল আনুমানিক ৫টার দিকে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর সকাল আনুমানিক ৮টার দিকে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে জানতে পারেন যে তার বাড়িতে কোনো সমস্যা ঘটেছে এবং দ্রুত ফিরে আসতে বলা হয়।


ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান তার ৫ বছর বয়সী সন্তান রাব্বী মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং স্থানীয়দের সন্দেহ হলে তারা সিংড়া থানা পুলিশকে খবর দেয়।


জানা যায়, রাব্বীর জন্মদাতা মা রুনা বেগমকে দুই বছর আগে ডিভোর্স দেন তার পিতা আমিরুল ইসলাম। বর্তমানে রুনা বেগম সিংড়া থানাধীন বন্দর গ্রামে তার বাবার বাড়িতে বসবাস করছেন। ডিভোর্সের পর থেকে রাব্বী তার পিতা ও সৎমাতা মমতাজ বেগমের সাথেই বসবাস করছিল।


ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে এবং মৃত্যুর কারণ নির্ধারণে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এটি একটি অস্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি তবে তদন্ত চলমান রয়েছে।

Tag
আরও খবর






সিংড়ায় ৮৩ বছরের পুরনো মাছ ধরা উৎসব

২৫৯ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে