নাটোরের সিংড়ায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম(৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) রাতের কোন একসময় উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি উপজেলার একই গ্রামের কেরামত আলী ছেলে এবং পেশায় পোনা মাছ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে স্ত্রী ও সন্তানের সাথে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হলে অভিমানে পাশের আরেকটি রুমে ঘুমাতে যান তিনি। তার স্ত্রী শিউলি বেগম ভোরে ঘুম থেকে উঠে স্বামীর কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে রক্তাক্ত গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। ঘরে গলাকাটা মরাদেহ উদ্ধার করে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।
৬৭ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪৬ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
১৫৬ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
১৭৩ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে
২৩৭ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৫৯ দিন ২০ মিনিট আগে
২৫৯ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে