নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিংড়ায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে জন্য বিনামূল্যে লবণ বিতরণ

 পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নাটোরের সিংড়ায় ঈদে সংগ্রহ করা কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিভিন্ন এতিমখানা, কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা এবং লিল্লাহ বোর্ডিংয়ের প্রতিনিধিদের মাঝে বিনামূল্যে ৬১০কেজি লবণ বিতরণ করা হয়েছে। শুক্রবার ও শনিবারে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এই লবণ বিতরণ করা হয়। লবণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামি ফাউন্ডেশনের এফএস শফিক মাহমুদ। এসময়, উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, এছাড়াও বিভিন্ন এতিমখানা কওমি ও হাফিজিয়া মাদ্রাসা এবং লিল্লাহ বোর্ডিং এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানি দাতারা তাদের পশুর চামড়া বিভিন্ন এতিমখানা মসজিদ এবং মাদ্রাসায় দান করেন। যে সকল প্রতিষ্ঠানে চামড়া দান করা হয় তারা প্রাপ্ত চামড়ায় যথা সময়ে লবণ দিতে পারেন না আর্থিক অসচ্ছলতার কারণে। এ কারণে অনেক চামড়া নষ্ট হয়ে যায়। সেই সাথে দান গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। দান করা কোরবানির চামড়া যাতে এক ইঞ্চিও নষ্ট না হয় সেই জন্যেই বিনামূল্যে এই লবণ বিতরণ করা হচ্ছে। উল্লেখ্য, মোট ৩২ টি প্রতিষ্ঠানে ৬১০কেজি লবণ বিতরণ করা হয়েছে।

Tag
আরও খবর






সিংড়ায় ৮৩ বছরের পুরনো মাছ ধরা উৎসব

২৫৯ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে