নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু

শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড়(২৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির চেয়ারম্যান মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।  

মৃত্যুঞ্জয় পাশ্ববর্তী কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের চিত্তরঞ্জন বাছাড়ের ছেলে।  পেশায় তিনি মৌসুমী ফল ক্রয়-বিক্রয়কারী।  

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান,সকালে মৃত্যুঞ্জয় ও তার সহযোগি কদবেল নামানোর জন্য বুড়িগোয়ালিনী এলাকায় একটি বাগানে যান।  বেলা ১১ টার দিকে গাছে উঠে বেল নামানোর সময় অসাবধানতাবশত তিনি পড়ে যান এবং মাথায় আঘাত পান।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তার সাথে থাকা সহযোগি শ্রমিক শোকর আলী বলেন সকালে নিজ এলাকা থেকে তারা আসেন কদবেল নামানোর উদ্দেশ্যে।  এর পর মৃত্যুঞ্জয় একটি গাছে ওঠে ও শোকর আলী আরএকটি গাছে উঠেন বেল নামানোর জন্য।  এ অবস্থায় মৃত্যুঞ্জয়কে গাছ থেকে মাটিতে পড়ে যাওয়ার শব্দ পেয়ে তিনি নেমে তাকে স্থানীয়দের সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন তিনি আগেই মারা গেছেন।  

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তিনি গাছ থেকে মাটিতে পড়ে মাথায় বেশ আঘাত পান এবং মারা যান।  

ছবি- শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত ব্যক্তি মৃত্যুঞ্জয়।  



Tag
আরও খবর







শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার

৭ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে