আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার

শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা

শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের  উন্নয়নে মতবিনিময় সভা 

শ্যামনগর (উপজেলা)প্রতিনিধি : সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় নাগরিক উদ্যোগের বাস্তবায়নে বৃহস্পতিবার (১২ মার্চ) দলিত নারী ও কিশোরীদের আর্থ- সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় এবং ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে উপজেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সভায় দলিত নারী ও কিশোরীদের আর্থ সামাজিক অবস্থার কথা ও সরকারি সেবা পাওয়ার সহজীকরণ, সামাজিক বৈষম্য ও নিরাপত্তাজনিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা শ্যামনগরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোকছেদ আলী, ট্রেড প্রশিক্ষক মোছা: শামসুন্নাহার পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের জেন্ডার প্রোমোটার মো: মাছুম বিল্লাহ, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো, নাগরিক উদ্যোগের প্রকল্প  কর্মকর্তা চিরনজিত কুমার মালো, হিসাবরক্ষণ কর্মকর্তা অপু চৌকিদার, মতিন্দ্র দাস প্রমুখ।

 সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্পের আওতায় এ সভায় জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কার্যক্রম সংক্রান্ত  সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান সহ দলিত জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি সহজীকরণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস  প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের  উন্নয়নে মতবিনিময় সভা 




Tag
আরও খবর