কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড

প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা



সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে পরিচয় থেকে প্রেম, এরপর সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। প্রথম সংসারের বিচ্ছেদের পর চীনের এক নাগরিককে বিয়ে করে আলোচনায় এসেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার এক তরুণী। বিয়ের পর চীনে যাওয়ার প্রস্তুতি নিলেও ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত যাত্রা সম্ভব হয়নি। বর্তমানে চীনা স্বামীকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতেই অবস্থান করছেন ওই তরুণী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রাপ্ত নথিপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মেরিনা রিফা পারভীন এর আগে একই উপজেলার নেংগী গ্রামের আলিফ কবির নামে এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নথিতে আলিফ কবিরের পিতা হিসেবে শাহাজান কবির এবং মাতা হিসেবে আছমা জান্নানের নাম উল্লেখ রয়েছে।

তবে দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয়ে বিরোধ ও অশান্তির সৃষ্টি হলে এক পর্যায়ে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তালাকের নোটিশে মেরিনা রিফা পারভীনের পক্ষ থেকে দাম্পত্য বিরোধ ও অশান্তি, স্বামীর নির্যাতন, ভরণ পোষণ না দেওয়া, স্ত্রীর মর্যাদা না দেওয়া এবং স্বামীর অন্য স্ত্রী থাকার অভিযোগসহ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে।

প্রথম সংসারের বিচ্ছেদের পর মোবাইল ফোনের মাধ্যমে চীনা নাগরিক মাহাবিব (马哈比卜)-এর সঙ্গে মেরিনা রিফা পারভীনের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করেন বলে সংশ্লিষ্ট নথিপত্র থেকে জানা গেছে।

প্রাপ্ত পরিচয়পত্র অনুযায়ী, চীনা নাগরিক মাহাবিবের জন্ম ১৬ মার্চ ১৯৯৫। তার বাড়ি চীনের গানসু প্রদেশের দোংশিয়াং স্বায়ত্তশাসিত জেলার বাইহে টাউনশিপ এলাকার লিয়াওঝাইয়া গ্রামে। তার চীনা নাগরিক পরিচয়পত্রের মেয়াদ ২৩ অক্টোবর ২০২৫ থেকে ২৩ অক্টোবর ২০৪৫ সাল পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিয়ের পর মেরিনা রিফা পারভীনের চীনে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী তিনি বিদেশ যাত্রার প্রক্রিয়াও শুরু করেন। তবে ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে চীনে যেতে পারেননি। ইমিগ্রেশন-সংক্রান্ত জটিলতায় যাত্রা ব্যাহত হওয়ার পর বর্তমানে চীনা স্বামী মাহাবিবকে সঙ্গে নিয়ে কালিগঞ্জে নিজ বাড়িতেই অবস্থান করছেন তিনি।

এদিকে, মেরিনা রিফা পারভীনের প্রথম বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত নথিতে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্সের ৭ ও ৮ ধারার বিধান অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তালাকের নোটিশ দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। একই সঙ্গে তালাক নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট কাজীর কাছে আবেদন করার কথাও নথিতে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, মোবাইল ফোনে পরিচয় থেকে বিদেশি নাগরিকের সঙ্গে প্রেম, পরবর্তী সময়ে বিয়ে এবং বিয়ের পর ভিসা ও ইমিগ্রেশন জটিলতায় চীনে যেতে না পারার ঘটনাটি এলাকায় বেশ আলোচনা সৃষ্টি করেছে।

তবে চীনা নাগরিক মাহাবিবের সঙ্গে মেরিনা রিফা পারভীনের বিয়ের আইনগত নিবন্ধন, চীনে যাওয়ার ক্ষেত্রে ভিসা জটিলতার সুনির্দিষ্ট কারণ এবং ইমিগ্রেশন থেকে ফেরত দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Tag
আরও খবর