সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

শ্যামনগরে মোটর সাইকেল দূর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

শ্যামনগরে মোটর সাইকেল দূর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু


রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলাপ্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সিদ্দিকুর রহমান(৭০) নামে এক বৃদ্ধের মোটরসাইকেল দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে।


মঙ্গলবার(২৯ এপ্রিল) বিকাল ৬টার দিকে উপজেলার আটুলিয়া ইউপির কাছারী ব্রিজ সংলগ্ন পিচের রাস্তার উপর দূর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি হল আটুলিয়া ইউপির আটুলিয়া গ্রামের মৃত জব্বার গাজীর পুত্র।


স্থানীয়রা জানান, সিদ্দিকুর রহমান একজন দৃষ্টিপ্রতিবন্ধী। ঘটনাস্থলে রাস্তা পার হতে যেয়ে অপরদিক থেকে দ্রুতগামী আসা মোটরসাইকেলটি স্বজোরে আঘাত করে। ঘটনাস্থলে তিনি মারাতœক আহত হন এবং পরবর্তীতে এলাকার লোকজন তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। 


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক শাকির হোসেন বলেন আহত রোগীর অবস্থার অবন্নতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাকে জেলা সদর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে শ্যামনগর থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


ছবি- শ্যামনগর মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত বৃদ্ধ।




Tag
আরও খবর