দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

টেকসই খাদ্য ব্যবস্থা নিশ্চিতকরণে উপকূলীয় প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রে জলবায়ু সংকট, এগ্রোইকোলজি ও উপকূলের স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় বারসিক কর্মকর্তা বরষা গাইনের সঞ্চালনায় ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রের প্রতিনিধি অল্পনা রানী মিস্ত্রির সভাপতিত্বে প্রধান অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা রাজীব বাছাড়। অতিথি হিসাবে বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, মথুরাপুর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রের সরমা রানী। মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী কৃষিপ্রতিবেশবিদ্যা দল ও ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাটের হাঁসারচক ও তেরকাটিরচক কৃষিপ্রতিবেশবিদ্যা দলের ২৫ জন কৃষক, কৃষানী, যুব উদ্যোক্তারা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।


প্রশিক্ষনের শুরুতে অংশগ্রহণকারীরা ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে অভিযোজন চর্চা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময়ে অল্পনা রানী মিস্ত্রি বলেন, উপকূলীয় অঞ্চল দূর্যোগ প্রবণ ও জলবায়ু সংকটাপন্ন এলাকা। লবনাক্ততা, প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলাবদ্ধতা, পানির সংকট ইত্যাদি মোকাবিলা করে সারা বছর ফসল চাষ করে কিভাবে পারিবারিক চাহিদা মিটিয়ে আর্থিক সচ্ছলতা আসে আমাদের সেই উপায়ে পরিকল্পিতভাবে কৃষি কাজ করতে হবে। বাজারের খাবার এক দিকে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এবং অন্য দিকে অর্থ ব্যয় বৃদ্ধি করছে। আমরা যদি নিজেদের খাবার নিজের বাড়িতে যে জায়গা আছে তার উপযুক্ত ব্যবহার করে সঠিক পরামর্শ ও জৈব সার বালাইনাশক দিয়ে ফসল উৎপাদন করতে পারি তবে আমাদের বাজারনির্ভরতা অনেকাংশে কমবে।

লবনাক্ততা, জলাবদ্ধতা, পানির সংকট, অতিবৃষ্টি, পানির বারবার ব্যবহার, স্বল্প পানিতে ফসল চাষে উপকূলীয় অঞ্চলের কার্যকরী টাওয়ার, জলপট্টি ও প্রাকৃতিক মালচিং, হলুদ কার্ড, নীল কার্ড, ফেরোমন টোপ ব্যবহার করে ফসল চাষের হাতে কলমে শেখান মথুরাপুর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সরমা রানী।

শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী অল্পনা রানী জৈব কৃষির অন্যতম উপাদান জৈবসার ও জৈববালাইনাশক তৈরী ও ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করেন। এছাড়া পানির সংকট ও জলবায়ু সহনশীল কার্যকারী উপায় স্যালাইন পদ্ধতি, ক্যারেট, ঝুঁড়িতে চারা তৈরি, ভার্মি কম্পোস্ট ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। 

কৃষি উপসহকারী কর্মকর্তা রাজীব বাছাড় বস্তায় আদা, রসুন, পেয়াজসহ অন্যান্য সবজি চাষে মাটি প্রস্তুত প্রণালী, বেড পদ্ধতিতে সবজি চাষ এবং জৈব উপায়ে বীজ শোধন প্রক্রিয়া, সমন্বিত ফসল চাষ ও মিশ্র চাষাবাদ পদ্ধতি তুলে ধরেন এবং উপকূলীয় ফসল চক্র তৈরী করা হয়।

বারসিক আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার বলেন, আমরা অতি আধুনিকায়ের জন্য দিন দিন নিজেদের জীবন বিপদাপন্ন করে তুলছি। আমরা যদি সচেতন না হয় ফসল উৎপাদনে জৈব উপায় ব্যবহার না করি তবে আমাদের প্রাণ প্রকৃতি ও জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাবে এবং আমাদের খাদ্য সংকট সৃষ্টি হবে। 

 উক্ত প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে তারা হাতে কলমে উপকূলের জলবায়ু সংকট মোকাবিলা করে নিজের জ্ঞান ব্যবহার করে কৃষি কাজে সক্ষমতা অর্জনের ১২ টি কৌশল সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এবং হাতে কলমে প্রশিক্ষণ পান। অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণ পেয়ে জৈব পদ্ধতিতে ফসল চাষে আগ্রহ প্রকাশ করেন এবং নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে টেকসই খাদ্য ব্যবস্থা তৈরীতে সংহতি জ্ঞাপন করেন।


Tag
আরও খবর