উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩৬ বছর পর প্রত্যক্ষ ভোটাভোটি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন : বদলে গেল সিলেকশন প্রথা ‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল রায়পুরে অপহরণের পর হত্যা, মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মিলল মরদেহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার, গ্রেপ্তার ১ জয়পুরহাটে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শ্যামনগরে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান মনিরের গণ সংযোগ

শ্যামনগরে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান মনিরের গণ সংযোগ 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ড. মোঃ মনিরুজ্জামান মনিরের গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৫ অক্টোবর )   বিকাল ৪ টায় সাতক্ষীরার শ্যামনগর  উপজেলা সদরের মাইক্রো স্ট্যান্ডে  সাবেক উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীরের সভাপতিত্বে গণ সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক  ড. মোঃ মনিরুজ্জামান মনির। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য লিয়াকত আলী, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব  গোলাম আলমগীর, সাবেক আহ্বায়ক শ্যামনগর পৌর বিএনপি শেখ লিয়াকত আলী বাবু,  ইশ্বরীপুর  ইউপির সাবেক চেয়ারম্যান  সাদেকুর রহমান সাদেক, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষকদলের আহবায়ক নুরুজ্জামান প্রমূখ।

জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ড.মোঃ মনিরুজ্জামান মনির বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে ১৯৭৮ সালে বিএনপি মনোনিত প্রার্থী ডাঃ আফতাবুজ্জামান জয়লাভ করেছিলেন। এবারও  যিনি ধানের শীষে প্রার্থী হবেন, তাকে সকলেই ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করা হবে।  

ছবি- শ্যামনগরে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান মনির বক্তব্য রাখছেন।



Tag
আরও খবর