নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ার শেরপুরে বহিষ্কারাদেশ প্রত্যাহারে কেন্দ্রীয় কমিটিকে খোকার আল্টিমেটাম


আব্দুল মোমিন শেরপুর বগুড়া 

বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জানে আলম খোকা তার বহিষ্কারাদেশ প্রত্যাহারে কেন্দ্রীয় বিএনপির কাছে চূড়ান্ত সময় বেঁধে দিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে যদি বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসে, তবে "তৃণমূল বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী নিজের পথ বেছে নেবেন"। রবিবার (২৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে শেরপুর পৌরশহরের সকাল বাজার এলাকার শহীদ গাজীউর রহমান কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেরপুর-ধুনট দুই উপজেলার কয়েকশ' তৃণমূল নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভায় জানে আলম খোকা বলেন, ২০২১ সালে তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে শেরপুর পৌরসভার মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এ কারণে বিএনপি তাকে বহিষ্কার করে। তিনি জানান, এ ঘটনার জন্য বহুবার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ক্ষমা চেয়েছেন, স্থানীয় পর্যায়েও সমাবেশ করে কর্মী-সমর্থকদের সামনে দুঃখ প্রকাশ করেছেন। তার অভিযোগ দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করা অনেক নেতার বহিষ্কারাদেশ বহু আগেই প্রত্যাহার করা হলেও তার ক্ষেত্রে তা হয়নি। দীর্ঘদিন ধরে রাজনীতি থেকে দূরে

রাখা হলেও তিনি আদর্শচ্যুত হননি। তৃণমূলের আন্দোলন, সংগঠন ও সাম্প্রতিক ২৪ শে গণঅভ্যুত্থানেও তিনি নেতৃত্ব দিয়েছেন। জানে আলম খোকা দাবি করেনশেরপুর ও ধুনটের তৃণমূল বিএনপি এখনো তাকে মানে, তাকে ঘিরেই সংগঠনের মূল শক্তি সক্রিয় রয়েছে। সভায় তৃণমূল নেতাকর্মীরাও তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে জোর কথা বলেন। ধুনটের গোপালনগর গ্রামের আবুল কালাম আজাদ বলেন, "খোকা সাহেব কোনওদিন বিএনপির বিপক্ষে কথা বলেননি। তৃণমূল এখনো তাকে নেতৃত্বে দেখতে চায়।


শেরপুর শহর যুবদলের সাবেক নেতা আশেক মাহমুদ বলেন, "বগুড়া-৫ আসনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে হলে জানে আলম খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার জরুরি।


ধুনটের নিমগাছি ইউনিয়নের শাহাদত হোসেন বলেন, খোকার নেতৃত্বে তৃণমূল বিএনপি এখনো সুসংগঠিত। সভায় শেরপুর পৌর বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, বগুড়া জেলা বাসুমিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০১ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে