জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

খামারকান্দিতে অসহায় মানুষের মাঝে ত্রাণ, ফলজ গাছের চারা বিতরণ ও ঝাঝর খালে মাছের পোনা অবমুক্ত

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, বগুড়া জেলা শাখার উদ্যোগে বগুড়ার শেরপুর উপজেলার ৩ নম্বর খামারকান্দি ইউনিয়নে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশীয় মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে ঝাঝর খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

শনিবার (২৫ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম. রবিউল হাসান দারুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম, শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম পলাশ, খামারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব এবং আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শাহবন্দেগী ইউনিয়ন শাখার সভাপতি মামুন শেখ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক, মির্জাপুর ইউনিয়ন শাখার সভাপতি আবদুস সালাম, কুসুম্বি ইউনিয়ন শাখার সভাপতি আসাদুজ্জামান, খামারকান্দি ইউনিয়ন শাখার সভাপতি সোলায়মান, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, গাড়িদহ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক ছবি খাতুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আরাফাত রহমান কোকোর আদর্শকে ধারণ করে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করাই সংগঠনের লক্ষ্য। তারা বলেন, ত্রাণ বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ আরও সম্প্রসারিত করা হবে।

পরে অতিথিরা ঝাঝর খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এরপর উপকারভোগীদের মাঝে ত্রাণ সামগ্রী ও বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এ মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০০ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে