আব্দুল মোমিন শেরপুর বগুড়া
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির পদে আদালতের আদেশে পুনর্বহাল হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু। জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি শহিদুল ইসলাম বাবলু গভর্নিং বডির সভাপতি হয়। এরপর তার সভাপতির পদ বাতিল করে ১৩ এপ্রিল এস এম মাহমুদুল হাসান রনি সভাপতি হিসেবে মনোনীত হন। তবে, শহিদুল ইসলাম বাবলু এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ মে আদালতে রিট করলে, ২০ মে আদালত রনির সভাপতির পদ স্থগিত করে বাবলুকে পুনর্বহাল করেন। পরবর্তীতে, ২৫ মে রনি তার সভাপতির পদ ফিরে পেতে আপিল করলে, ১ মে আদালত তার আপিল বাতিল করে শহিদুল ইসলাম বাবলুর সভাপতির পদে পুনর্বহাল রাখেন। এই সিদ্ধান্তে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক আশা প্রকাশ করেছেন যে, সভাপতির নেতৃত্বে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে।
উল্লেখ্য, রহিমা নওশের আলী ডিগ্রি কলেজ শেরপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রেখে আসছে।
৬৪ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে
৯৪ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে
১২০ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে
১২২ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৮৬ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
২০১ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে
২১৫ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে
২৩৩ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে