নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ায় জুয়ার আসর থেকে কৃষকলীগ নেতাসহ গ্রেপ্তার চার


বগুড়ার শেরপুরে জুয়ার আসর থেকে কৃষকলীগ নেতাসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে। শনিবার (২২মার্চ) রাতে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের কদিম হাসড়া গ্রামের বিমল চন্দ্রের বাড়িতে ওই জুয়ার আসর বসানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার সুঘাট ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় দড়ি হাসড়া গ্রামের আনোয়ার হোসেন (৪৭), একই গ্রামের খলিলুর রহমান (৫২), আব্দুস সাত্তার (৫০) ও সোলায়মান আলী (৫১)। খোঁজ নিয়ে জানা যায়, বেশকিছুদিন ধরেই বিমল চন্দ্রের বাড়িতে জুয়া খেলা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতেও সেখানে জুয়ার আসর বসানো হয়। গোপনে বিষয়টি জানতে পেরে অভিযান চালান শেরপুর থানার পুলিশ। একপর্যায়ে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। এসময় নগদ এক হাজার চারশ’ নব্বই টাকা, এক সেট তাস, একটি চাদরসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে রবিবার দুপুরের পর বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০১ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে