নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়া শেরপুরে সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো উপজেলা প্রশাসন


বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা-ভবানীপুর সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন।         

       গতকাল  শনিবার (২২ই মার্চ) বিকেল সাড়ে ৩টায় শেরুয়া বটতালা বাজার এলাকায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে সকল অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খানের নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম। 

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সহকারি প্রকৌশলী আব্দুর রশিদ, শেরপুর থানা উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন ও সংগীয় ফোর্স। শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।

স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারি জায়গা দখল করা ঠিক না, আগে থেকে নোটিশ দেওয়ার পরও না ভাঙ্গায় স্থাপনাকারীদের প্রতি ক্ষোভ জানান তারা।


সহকারি কমিশনা (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম বলেন, সরকারি জায়গা দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছি।কেউ অবৈধভাবে সরকারি জায়গা দখল করতে পারবে না। সকল অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। এসব স্থাপনা দীর্ঘদিন ধরে রাস্তার জায়গা দখল করে করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। সরকারি জায়গা দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের সরকারি জায়গা দখল না করার আহ্বান জানিয়েছেন।

আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০১ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে