নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ায় শেরপুর কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে টিয়ারসেল নিক্ষেপ; ওসি সহ ২০ জন আহত


আব্দুল মোমিন শেরপুর বগুড়া

বগুড়া শেরপুরে কোটা সংস্কারের আন্দোলনের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

শিক্ষার্থীরা জানান, সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানাতে গতকাল মঙ্গলবার রাত থেকেই ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে আজকের কর্মসূচির কথা জানানো হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার ১১টা থেকে শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমবেত থাকার কথা থাকলে ও সেখান থেকে শুরু করতে পারে নি।পরে ধুনুট মোড় তালতলা নামক স্থান থেকে তারা  মিছিল বের করে। তাঁরা মিছিল শুরু করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের সংখ্যাও বাড়তে থাকে। তাঁরা মিছিল নিয়ে তালতোলা থেকে ধুনট মোড়ে থেকে বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আবারও পুলিশ তাঁদের বাধা দেয়। মুহূর্তের মধ্যেই আন্দোলনকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। তাদের প্রতিবাদের মুখে পুলিশ পিছু হাটে। শিক্ষার্থীদের মিছিল মহাসড়ক অবরোধ করে বাসস্ট্যান্ড হয়ে উপজেলা পরিষদের সামনে ঘুরে আবারও শেরুয়া বটতলার দিকে যায়। প্রচণ্ড গরমে প্রায় ৫ কিলোমিটার মিছিল করে

আন্দোলনকারীরা ক্লান্ত হয়ে যায়। এ সময় পুলিশ ধুনট মোড়ে অবস্থান নেয়। প্রায় আধা ঘণ্টা পরে শিক্ষার্থীরা আবারও ধুনট মোড়ে এসে মহাসড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

শিক্ষার্থীদের স্লোগানে চারিদিক মুখরিত হয়। এ সময় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী, বগুড়ার শেরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সহ পুলিশ সতর্ক অবস্থা নেয়। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরে যেতে বলে। শিক্ষার্থীরা তাঁদের অবস্থানে অনড় থাকে।পুলিশের দিকে ইটপাট খেল নিক্ষেপ করার পর  পুলিশ লাঠি চার্জ শুরু করলে সংঘর্ষ শুরু হয়।এ সময় ওসি রেজাউল করিম আহত হলে তাঁকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পুলিশও পাল্টা রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে। এতে প্রায় ১৫ জন শিক্ষার্থী আহত হয়।   অনেক সাংবাদিক, তিনজন পুলিশ সদস্য ও বেশ কিছু পথচারী ঢিলের আঘাতে আহত হয়। আহত আন্দোলনকারীদের মধ্যে মারুফ, জিম,  নজরুল ইসলাম, সুজন, জীবন, নাছির উদ্দিন ও বাবুর নাম জানা গেছে। 

পুলিশের গুলিতে আহত অবস্থায় নাছির উদ্দিন ও বাবুকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহিদ জিউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে শেরপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। এ ছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের ছোড়া ঢিলে আব্দুস সামাদ নামের এক পথচারী এবং রহমত আলী ও নজরুল ইসলাম নামে দুই দোকানি আহত হয়েছেন। 

একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ ধুনট মোড়ে অবস্থান নিলে শিক্ষার্থীরা আবারও বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে। পুলিশ আবারও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে ইউএনও সুমন জিহাদী  বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে শেরপুর থানার পাশাপাশি বগুড়া থেকে এক প্লাটুন পুলিশ ও এক প্লাটুন র‍্যাব মাঠে আছে। জানগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ব্যবহার করেছে। সবকিছু প্রশাসনের নিয়ন্ত্রণে আছে।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০১ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে