নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হাই কোর্টের আদেশে স্বপদে বহাল পৌর মেয়র খোকা


আব্দুল মোমিন শেরপুর বগুড়া

বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল ১ মাস ২২ দিন পর স্বপদ ফিরে পেলেন। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১২ মে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। হাই কোর্টের আদেশের প্রেক্ষিতে তাদেরকে স্বপদে বহাল রাখার আদেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ৩ জুলাই স্থানীয় সরকার বিভাগের উপসচিব আব্দুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা ফয়জুল ইসলাম। মন্ত্রণালয়ের আদেশের প্রেক্ষিতে ৪ জুলাই বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ করেন জানে আলম খোকা সাথে ফিরোজ আহমেদ জুয়েলও দায়িত্ব গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলরগণ ও গণমাধ্যমকর্মীরা


ঘটনা সূত্রে জানা যায়, শেরপুর পৌরসভার সান্যালপাড়া এলাকার বাসিন্দা নাজমুল হক লুলু ২০২৩ সালের ১৬ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দেন। সেখানে তিনি পৌর মেয়রের বিরুদ্ধে ২১টি বিষয়ে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয় তুলে ধরেন। বিষয়টি তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়। তদন্তে কিছু অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাদেরকে গত ১২ মে সাময়িক বরখাস্ত করে প্যানেল মেয়র নাজমুল আলম খোকনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।


এদিকে জানে আলম খোকা ও ফিরোজ আহমেদ জুয়েলের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত রাখে আদালত। সেই সাথে তাদেরকে দায়িত্ব পালনের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়। আদালতের রায়ের প্রেক্ষিতে এই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।


দায়িত্ব গ্রহণ করার পর পৌর মেয়র জানে আলম খোকা বলেন, পৌর নাগরিকগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে মেয়রের দায়িত্ব দিয়েছে। কিন্তু একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। মহামান্য হাইকোর্টের আদেশে আমি আবার পৌরসভার দায়িত্বে ফিরে এসেছি এবং জনগণকে সাথে নিয়েই সকল ষড়যন্ত্র নস্যাৎ করা হবে ইনশাআল্লাহ।


Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০১ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে