নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ার শেরপুরে ৮৫ বোতল ফেন্সিডিলসহ আটক ১


বগুড়ার শেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেন্সিডিলসহ আমিনুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে শালফা এলাকা থেকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। আটককৃত আমিনুল ইসলাম শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

জানা যায়, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে শেরপুর উপজেলাসহ আশে পাশের উপজেলায় মাদক সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টায় দিকে শেরপুর থানার এসআই রকিব জানতে পারে খানপুর ইউনিয়নের শালফা এলাকায় এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। এসআই রকিব সঙ্গীয় ফোর্সসহ দ্রæত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পুলিশ দেখে আমিনুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় এএসআই হাবিবুর রহমান তাকে আটক করে এবং তার হাতে থাকা ট্রাভেল ব্যাগটিতে তল্লাশী চালিয়ে ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, আমিনুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাকে রোববার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০১ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে