নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিএনপি নেতা শাহ আলম পান্নার সংবাদ সম্মেলন

আব্দুল মোমিন শেরপুর বগুড়া  

বগুড়ার শেরপুরের বিএনপি নেতা মো. শাহ আলম ওরফে পান্না বিএনপি থেকে পদত্যাগ করিনি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানও করেননি এমনটা দাবি করে মঙ্গলবার (৭ মে) বিকেলে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে ওয়াজ মাহফিলে যায়। এ সময় এই ওয়াজ মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের হাত ধরে যোগদান করেছি। এমন খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে এটা সত্য নয়। আমি একজন মুসলিম হিসেবে ধর্মীয় অনুশাসনের প্রতি যথেষ্ট দুর্বল নামাজ, জিকির, তাছবিহ, তাহলিল পরিপূর্ণতার লাভে ধর্মীয় অনুষ্ঠানে আমার যাতায়াত রয়েছে। তদনুযায়ী চরমোনাই পীরের বার্ষিক উরস মাহফিল বরিশাল গিয়েছি। আমার কাছে ইসলামের আদর্শে কুরআন সুন্নাহর ভিত্তিতে আমল গুলি পছন্দনীয়। সে আলোকে মহিপুর চরমোনাই পীর সাহেবের তাফসিরুল কোরআন মাহফিলের আমন্ত্রণে আমি উপস্থিত হই। কিন্তু গনমাধ্যমে এসেছে যে, আমি বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে যোগদান করেছি কথাটি সঠিক নয়। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষে এই প্রবাহ কান্ড চালানো হচ্ছে মর্মে আপনাদের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার বক্তব্যে বিএনপি থেকে পদত্যাগ করেছি এমন কোন বাক্য নেই। একজন মুসলিম হিসেবে ধর্মীয় অনুশাসন মেনে চলতে চরমোনাই পীর সাহেবের কাছে বয়াত গ্রহণের ঘোষণা দিয়েছি মাত্র। এটাকে পুঁজি করে অতি উৎসাহী কিছু স্বার্থন্বেষী ব্যক্তিবর্গ আমার মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করছে। আমি ছাত্র রাজনীতি থেকে অদ্যবধি পর্যন্ত বিএনপিতে রয়েছি ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ্।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যে সদস্য ফরম বা প্রত্যয়ন ফরম পুরম করেছি এটা আমি তাদের অনুদান দেওয়ার জন্য পুরন করেছি।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০১ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে