নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন




আব্দুল মোমিন শেরপুর বগুড়া

বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রাণালয় এর সহযোগিতায়, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে শুরু হয়েছে ৫ দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণী সম্পদ চত্ত্বরে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান মজনু এ প্রদর্শণীর উদ্বোধন করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী দেশ ব্যাপী ভার্চুয়ালি প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর অন্যতম লক্ষ্য হলো প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা। তিনি আরোও বলেন, তিনি বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে সেমিনার থেকে জনগণ গবাদি পশুপালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে জানতে পারবে। ফলে জনগণ উপকৃত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি আমাদের এসব কাজে উৎসাহ জোগাবে বলে আমি বিশ্বাস করি।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপত্বিতে এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম,  সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেহানা খাতুন, উপজেলা কৃষি অফিসার ফারজানা খাতুনসহ বিভিন্ন খামারি।
প্রদর্শনীতে ২২টি স্টলে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু যেমন- গাভী, বাছুর, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, কবুতর, সৌখিন পাখি, পোষাপ্রাণী এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০১ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে