নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অসহায় শাহদতের পাশে দাঁড়ালেন- ডিসি বগুড়া


বগুড়া শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের পণ্য পরিবহন শ্রমিক শাহাদাত হোসেন শেখ (৩৩) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও ভেঙে যায় পা। এতে চলাচলে সক্ষমতা হারিয়ে ফেলায় বন্ধ হয়ে পড়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম শাহাদত হোসেন শেখ। পরিবারটি অনাহারে দিন কাটাচ্ছে। সে শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নে ররোয়া গ্রামের মৃত মোজাদার শেখের ছেলে। বিষয়টি জানতে পেরে সোমবার (১ এপ্রিল) বিকেলে শেরপুর উপজেলা সহকারি (ভূমি) এসএম রেজাউল করিমের মাধ্যমে খাদ্যসহায়তা পাঠান এবং তার চিকিৎসার দায়িত্ব নেন।


জানা যায়, শাহাদাত হোসেন শেখের নিজের কোন জমি না থাকলেও স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নানির দেওয়া মাত্র চার শতক জমিতেই বসবাস করছে। তিনি পণ্য পরিবহন শ্রমিক হিসাবে কাজ করত। কিছুদিন পূর্বে রাস্তা পাড়াপাড় হওয়ার সময় একটি সড়ক দুর্ঘটনায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও ভেঙ্গে যায় পা। অর্থাভাবে চিকিৎসাও করাতে না পারায় স্থানীয় ভাবে পা ব্যান্ডেস করে নেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম শাহাদত হোসেন উপার্জন বন্ধ হয়ে যায়। এতে সন্তানদের মুখে তিন বেলা খাবার তুলে দিতে পারছেন না। খেয়ে না খেয়ে দিন যাপন করছেন পরিবারটি। এমন দুর্বিষহ পরিস্থিতিতে বগুড়া জেলার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বরাবর তিনি সাহায্যের জন্য আবেদন করেন। হৃদয়স্পর্শী সে আবেদনের পরিপ্রেক্ষিতে শাহাদতের পরিবারের নিকট দ্রুত খাবার পাঠিয়ে দেন জেলা প্রশাসক। খাদ্য সহায়তা পৌঁছে দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম। তিনি জানান, শাহাদত হোসেনের চিকিৎসার জন্য সম্পূর্ণ খরচ বহন করবেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌর দাস রায় চৌধুরী।


এ বিষয়ে সহকরী কমিশনার (ভূমি) এসএম রেজউল করিম বলেন, বগুড়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নির্দেশনা অনুযায়ী সড়ক দুর্ঘটনায় আহত মোঃ শাহাদত হোসেন শেখের পরিবারের কাছে ইতোমধ্যে পর্যাপ্ত খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে এবং তার চিকিৎসার বিষয়েও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার ব্যাপারে নির্দেশনা রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা হয়েছে।

Tag
আরও খবর