নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ায় আগুণে পুড়ে ছাইদুইটি ব্যবসা প্রতিষ্ঠান


বগুড়ার শেরপুরে আগুণে পুড়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। এতে অন্তত পাঁচ লক্ষাধিক টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা দাবি করেছেন। বৃহস্পতিবার (১৪মার্চ) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর কাঁঠালতলা এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুণে ভস্মিভূত হওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একটি বগুড়া সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে আব্দুল কাদেরের মালিকানাধীন মটর গ্যারেজ এবং অপরটি শেরপুর পৌরশহরের উত্তরশাহাপাড়া এলাকার নিতাই চন্দ্র দাসের ছেলে শ্রী সুমন কুমার দাসের মালিকানাধীন সুমন কাঁচ ঘর। প্রতিষ্ঠানগুলোতে ট্রাক ও বাস গাড়ীর গদি, কাঁচসহ বিভিন্ন সামগ্রী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মটর গ্যারেজ থেকে হঠাৎ ধুয়া বের হতে দেখা যায়। একপর্যায়ে আগুণের লেলিহান শিখা দেখে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেওয়া হয়। মুহুর্তের মধ্যে আগুন পাশের ব্যবসা প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানের সিংহভাগ মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে সূত্রটি জানান।


মটর গ্যারেজের মালিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুল কাদের জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাত নয়টার দিকে গ্যারেজটি বন্ধ করে বাড়িতে যান। সকালে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি গ্যারেজে আগুন লেগেছে। আগুণে গ্যারেজে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। অপরদিকে অগ্নিকান্ডে সুমন কাঁচ ঘরের এক লাখ টাকার ক্ষতি হয় ভুক্তভোগী ব্যবসায়ী জানান।


জানতে চাইলে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নাদের হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অগ্নিকান্ডের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে সেখানে আরো পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ও আশেপাশে বাড়িঘর ছিল সেগুলো ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০১ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে