নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অবৈধভাবে ধান-চাল মজুত, বগুড়ায় গুদাম সিলগালা ও জরিমানা


লাইসেন্স না থাকা এবং অতিরিক্ত সময় ধরে ধান-চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে বগুড়ার শেরপুরে দুটি চালকলে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ও গুদাম সিলগালা এবং অপরটিকে অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শেরপুরের সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম অভিযান পরিচালনা করেন।


দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফজলুর মোড় এলাকার লাকী সেমি অটো রাইস মিল ও সাধুবাড়ী এলাকার আলম বাছাই মিল। 


অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারকের সঙ্গে জেলা খাদ্যনিয়ন্ত্রক কাজী সাইফদ্দিন, শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন-এ-কাইয়ুম, খাদ্য পরিদর্শক তৌফিকুর রহমান, ফরিদুল ইসলাম রাকিবুল হোসেন, শেরপুর থানার উপপরিদর্শক আল আমিন হোসেনসহ খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 


উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফজলুর মোড় এলাকার লাকী সেমি অটো রাইস মিলের গুদামে ২৮ টন চাল ও ৩৫ টন ধান পাওয়া যায়। কিন্তু প্রতিষ্ঠানটির লাইসেন্স নেই। এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও গুদাম সিলগালা করা হয়। পাশের সাধুবাড়ী এলাকায় আলম বাছাই মিলের লাইসেন্স না থাকায় ও চাল মজুত রাখায় প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 


শেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম বলেন, মজুতবিরোধী চলমান অভিযানের ফলে চালের বাজারদর কমতে শুরু করেছে। এই অভিযান অব্যাহত থাকবে।


Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০১ দিন ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে