নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শহীদ বুদ্ধিজীবি ও শেরপুরহানাদারমুক্ত দিবস উদযাপন


বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মর্সূচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবি ও শেরপুর হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। দিনটিকে ঘিরে উপজেলা প্রশাসন, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপি নানা কর্মসূচি পালন করেন।


এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) বিকেলে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, পৌরসভার কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল, শারমিন আক্তার, দৈনিক কালেরকণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিকসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন। এদিকে অনুষ্ঠানের শুরুতেই শহীদ বুদ্ধিজীবি দিবসে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


উল্লেখ্য; ১৯৭১সালের ১৪ ডিসেম্বর এই শেরপুর উপজেলা হানাদারমুক্ত হয়। সশস্ত্র মুক্তিযোদ্ধারা তিন দিক থেকে আক্রমণ চালিয়ে এই উপজেলা থেকে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিতাড়িত করে এই উপজেলাকে হানাদার মুক্ত করেন।

Tag
আরও খবর