নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে কার্ভাডভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত, চালকসহ কার্ভাডভ্যান আটক


আব্দুল মোমিন শেরপুর বগুড়া

বগুড়ার শেরপুরে কার্ভাডভ্যানের ধাক্কায় এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে শহরের হাসপাতাল রোড খেজুরতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ীর নাম মো. আলহাজ্ব  বেল্লাল হোসেন (৫৭)। তিনি পৌরশহরের উত্তরসাহাপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে। এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কে বেরিকেড সৃষ্টি করে ঘাতক কার্ভাডভ্যান (ট্রাক নং-ঢাকা মেট্র ইউ-১১-১৫৭২) ও তার চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক হওয়া চালকের নাম শরিফুল ইসলাম (৩৪)। সে নাটোর সদর উপজেলার ধরাইল গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বেল্লাল হোসেন পেশায় একজন মাংস ব্যবসায়ী। তিনি স্থানীয় চান্দাইকোনা বাজার থেকে কয়েকটি ছাগল (খাসি) কিনে অটো ভ্যানযোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের হাসপাতাল রোড খেজুরতলা নামক স্থানে পৌঁছালে একইদিক দিক থেকে আসা একটি কার্ভাডভ্যান ওই অটো ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যান থেকে ছিটকে পড়ে তিনি মাথা ও গলার বামপাশে মারাত্মক আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, দুর্ঘটনার পরপরই চালকসহ ঘাতক কার্ভাডভ্যানটিকে আটক করা হয়েছে। সেইসঙ্গে এই ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর