নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ার শেরপুরে চার বছরের শিশুকে ধর্ষণ



বগুড়ার শেরপুরে নওদা মুন্সিপাড়া এলাকায় বিস্কুট খাওয়ানোর কথা বলে গত সোমবার (৯ অক্টোবর) দুপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ওমর আলী (৫৫) পলাতক রয়েছে।  

জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের নওদা মুন্সিপাড়া এলাকার লিটনের চাতালে ওই শিশুটি খেলা করছিল। শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা পলেষ্টার পাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে ওমর আলী মুন্সিপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে মোমিনের চাতালে কাজ করে। এরই এক পর্যায়ে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ওমর আলীর ভাড়া বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ অবস্থায় তার মায়ের কাছে যায়।

শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থা অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ বিষয়ে প্রতিবেশী রুমা বেগম জানান, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় কোলে করে তার মা নিয়ে আসে। তখন আমি শিশুটির কাছ থেকে জানতে চাইলে সে জানায় ওমর আলী দাদা আমাকে ইয়ে করায় রক্ত বের করে দিয়েছে। শিশুটির মা জানান, ওমর আলী বিস্কুট খাওয়ানোর কথা বলে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে আমার ৪ বছরের বাচ্চাকে ধর্ষণ করে রক্তাক্ত করে সে পালিয়ে যায়। 

এ ব্যাপারে শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা বলেন, এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান চলছে।  


আরও খবর