নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়া শেরপুরে ৫০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১


আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধ 


বগুড়ার শেরপুরে ৫০০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম শাহ আলম (৪০)। তিনি উপজেলার খানপুর ইউনিয়নের শাফলজানি গ্রামের সিদ্দিক প্রামাণিকের ছেলে। শুক্রবার (১৫ সেপ্টেস্বর) দুপুরে গ্রেপ্তার ওই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা এই তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত অনুমান সাড়ে আটটার দিকে উপজেলার শাফলজানি এলাকায় মরণনেশা ইয়াবা বিক্রি করা হচ্ছে- গোপনে থানায় এমন সংবাদ আসে। পরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাঈফ আহমেদ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে দুই মাদক কারবারি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে শাহ আলমকে ধরতে সক্ষম হয় পুলিশ। তবে আরেক মাদক কারবারি একই উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের এন্তাজ আলী মেম্বারের ছেলে মো. সুমন মিয়া পালিয়ে যায়। এরপর গ্রেপ্তারকৃত শাহ আলমের শরীরে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ছোট দশটি প্যাকেটের মধ্যে থাকা ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, এই ঘটনায় দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। সেইসঙ্গে পালিয়ে যাওয়া মাদক বিক্রেতা সুমনকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। মামলায় অভিযুক্তরা পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। তারা মরণনেশা ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রির পাশাপাশি নিজেরাও সেবন করে। বেশকিছুদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই উপজেলায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলেও জানান তিনি।

Tag
আরও খবর