নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়া শেরপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা,গ্রেফতার ১



আব্দুল মোমিন

বগুড়ার শেরপুরে মাদ্রাসা পড়ুয়া নয় বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। পরে অভিযুক্ত আল আমিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় বসবাস করছেন। তবে গ্রামের বাড়ি ধুনট উপজেলা সদরে। বাবার নাম আব্দুল বারিক। মামলা সূত্রে জানা যায়, বুধবার (০৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে ওই শিশুটিকে স্থানীয় দোকান থেকে আইসক্রীম কিনে দেওয়ার কথা বলে উপজেলার মির্জাপুর এলাকাস্থ একটি বাঁশঝাড়ের মধ্যে নিয়ে যায় অভিযুক্ত আল আমিন। এমনকি সেখানে নিয়ে ওই ক্ষুদে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাকে আটকের পর উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। মামলার বাদি ভুক্তভোগীর বাবা বলেন, আমার শিশু মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। আমি এই ঘটনার ন্যায় বিচার প্রার্থনা করছি। সেইসঙ্গে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। পাশাপাশি মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরের পর বগুড়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Tag
আরও খবর