নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ার শেরপুরে হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি থানায় অভিযোগ



বগুড়ার শেরপুরে গাড়ীদহ এলাকায় একটি ব্রীজ এলাকায় হত্যা মামলার আসামীরা বাদির পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণ নাশের হুমকি দেওয়ায় গত মঙ্গলবার রাতে হত্যা মামলার ২নং আসামী গাড়ীদহ ইউনিয়ন আ.লীগের পশ্চিম শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি (৪৫) সহ চার জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২ বছর আগে গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে খলিলুর রহমানকে হত্যার ঘটনায় আদালতে ১৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে আদালত থেকে ওই মামলা তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা সংস্থাকে (সিআইডি) দায়িত্ব দেওয়া হয়। তদন্ত চলাকালীন অবস্থায় ১৯ জুলাই বুধবার আসামীদেরকে বগুড়ায় সিআইডি অফিসে ডাকে। এতে তারা ক্ষিপ্ত হয়ে আগের দিন (গত ১৮ জুলাই) মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিহত খলিলুর রহমানের চাচা জহুরুল ইসলাম গাড়ীদহ বাসষ্ট্যান্ড এলাকায় তার ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে, গাড়ীদহ বাংড়া ব্রিজ এলাকায় পৌছিলে ওই হত্যা মামলার ২নং আসামী গাড়ীদহ ইউনিয়ন আ.লীগের পশ্চিম শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান, আব্দুল করিম, ডালিমসহ বেশ কয়েকজন তার পথ রোধ করে মামলা তুলে নেওয়ান জন্য হুমকি দেয়। পড়ে জহুরুল ইসলাম চলে যেতে নিলে আ.লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমানের সাথে থাকা একজন ডালিম চাপাতি নিয়ে তাকে ধাওয়া করে। এ ঘটনায় জহুরল ইসলাম বাদী হয়ে মতিউর রহমান, আব্দুল করিম, ডালিমসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ডালিমের হাতে থাকা চাপাতির দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ বাবু কুমারা সাহা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০১ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে