নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সরকার পতনের ১ দফার দাবিতে শেরপুর উপজেলা বিএনপির প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত

 

আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি 

বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে সরকার পতনের ১ দফা দাবী আদায়ের লক্ষে দলীয় কার্যালয়ে একটি প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়েছে।রবিবার ( ১৬ জুলাই) বিকাল সাড়ে চার ঘটিকায় শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু ও পরে  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক কে সঞ্চালনার দায়িত্ব  দেন।উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, আমরা ইতি মধ্যেই লোক মুখে শুনতে পাই আগামী জাতীয় নির্বাচনে  সংসদ সদস্য পদের জন্য আমাদের দলের অনেক নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নে ভোট প্রার্থনা করছেন। আমি স্পস্ট করে বলতে চাই, দলীয় মনোনয়নের জন্য আমরা অনেকেই হাইকমান্ডে আবেদন করব। আমাদের চেয়ারম্যান খালেদা জিয়া ও এ্যাকটিং চেয়ারম্যান তারেক রহমান কাকে মনোনয়ন দিবেন সেটা নির্ধারন করবেন। যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই আমরা কাজ করব কিন্তু এখন ১ দফা আন্দোলনের কর্মসুচি চলছে। আগে সরকার পতনের জন্য আন্দোলন করুন ।এ প্রেক্ষিতে শেরপুর পৌর কমিটির নেতৃবৃন্দকে উপজেলা বিএনপির সঙ্গে একসাথে আন্দোলন করার আহবান করেন এবং আগামী ১৮ জুলাই মঙ্গলবার সরকার পতনের ১ দফা আন্দোলনে অংশগ্রহন করার জন্য আহবান করেন।


এছাড়া বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়ার যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম হিরু, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম আরফান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল, জিএম মোস্তফা, ডাঃ মাহবুব হোসেন, হামিদুল হক সরকার বেলাল, এস এম আব্দুর রশিদ মুকুল, মোনায়েম হোসেন, ফেরদৌস রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টুলু, মোস্তাফিজার রহমান নিলু, আবু সাইদ, বদিউজ্জামান বদি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম জাকি, শ্রম বিষয়ক সম্পাদক আঃ হামিদ, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন,পৌর যুবদলের আহবায়ক শাহাবুল করিম, যুগ্ন আহবায়ক সবায়দুল ইসলাম, গোলাম মোস্তফা আলমগীর, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক শাহ মোঃ কাউছার আলী কলিন্স, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, কৃষক দলের আহবায়ক আবু সাইদ, সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম নুরু, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি, সাধারণ সম্পাদিকা আফরোজা আকতার ডিনা, সাংগঠনিক সম্পাদিকা সুরাইয়া লায়লা, পৌর মহিলা দলের সভানেত্রী শাহনাজ আকতার, সাধারন সম্পাদিকা শেফালী ঘোষ, সাংগঠনিক সম্পাদিকা সুইটি আকতার মিষ্টি, ছাত্রদলের প্রান্ত, স্বাধীন, শিশির,সজিব সহ নেত্রীবৃন্দ।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০১ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে