নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈদ-উল আযহায় যানযট মুক্ত থাকবে মহাসড়ক- বগুড়া জেলা প্রশাসক

মহাসড়কে যানযট এড়াতে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।


১৫ জুন (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় ঢাকা-বগুড়া মহাসড়ক পরিদর্শনকালে শেরপুর-ধুনট মোড়ে এ কথা জানান জেলা প্রশাসক। এসময় মহাসড়ক যানজটমুক্ত রাখার ঘোষণাও দেন তিনি।

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষ্যে একদিকে ঘরমুখী মানুষ অন্যদিকে কোরবানীর পশু সরবরাহের জন্য মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাবে। এসময় হাইওয়ে পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক কাজ করবে। এছাড়াও মহাসড়কে মোবাইল কোর্ট চলমান থাকবে। তাই তিনি চালক ও যাত্রী সবাইকে ট্রাফিক আইন মেনে চলার জন্য আহ্বান জানান।

জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, কোন অবস্থাতেই মহাসড়কের চলাচল বিঘ্নিত করে পশু বা পশুর চামড়ার হাট বসানো যাবে না। এবিষয়ে বিশেষ নজরদারির জন্য স্থানীয় মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

এসময় বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মোঃ সজীব শাহরীন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সানজিদা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেষ্ঠ্য সাংবাদিক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তারেকুল ইসলাম তারেক সহ সওজ এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তা জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০১ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে