নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে স্বাস্থ্য সম্মত ফুড কর্ণার উদ্বোধন করলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার

শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে আগত দর্শনার্থীদের সুবিধার্থে ফুড কর্ণার (স্বাস্থ্য সম্মত খাবারের হোটেল) উদ্বোধন করা হয়েছে। ১০ ডিসেম্বর শনিবার বিকেলে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার আনুষ্ঠানিকভাবে এ ফুড কর্ণার (স্বাস্থ্য সম্মত খাবারের হোটেল) দোয়া ও ফিতা কেটে উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আল মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাউছার আহাম্মেদ, এনডিসি মোঃ আসিফ রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়াসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। ওই সময় জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে এবং গজনীকে আরো আকৃষ্ট করতে মনোরম পরিবেশে সাশ্রয়ী মূল্যে ও স্বাস্থ্য সম্মত খাবারের ব্যবস্থা করার জন্য এ ফুড কর্ণারের যাত্রা শুরু হলো। এছাড়াও গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে ওয়াটার পার্ক ও আগত দর্শনার্থীদের আবাসিক ব্যবস্থা সমাধানের জন্য রাংটিয়া মোড়ে পর্যটন মোটেল নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত আছে। জেলা প্রশাসক সাহেলা আক্তার গজনী পৌছার পর ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখ্য, ফুড কর্ণারটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শেরপুরের এমবি ইলেকট্রনিক্স এর সত্ত্বাধিকারী মঞ্জুরুল ইসলাম। এসময় এমবি ইলেকট্রনিক্স এর সত্ত্বাধিকারী মঞ্জুরুল ইসলাম জানান, এ ফুড কর্ণারে উন্নত মানের সকল ধরনের বাংলা ও চাইনিজ খাবার পাওয়া যাবে। 

Tag
আরও খবর