নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে যৌনপল্লিতে বিক্রি: প্রতারক প্রেমিক গ্রেফতার

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়া গ্রামের এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে জামালপুরের দয়াময়ী মোড় যৌনপল্লিতে বিক্রির অভিযোগে লোকমান মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। রোববার (১৩ আগস্ট) রাতে রাজধানীর বিমানবন্দর দক্ষিণখান এলাকা থেকে প্রতারক লোকমানকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুউজ্জামান জানান, ওই ঘটনার পর থেকে আসামি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকে। এরই এক পর্যায়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকা জেলার বিমানবন্দর এলাকার দক্ষিণখান থেকে তাকে গ্রেফতার করে। পরে আসামি লোকমান মিয়াকে শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়েছে। জানা গেছে, ৯ আগস্ট শ্রীবরদী থানায় ভুক্তভোগী তরুণীর মা আসামী লোকমান মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত লোকমান শেরপুর সদর উপজেলার চরশেরপুর গ্রামের জনৈক ইসমাইল হোসেনের ছেলে। এদিকে মেয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি পারিবারিক সম্মানের ভয়ে কাউকে না জানিয়ে গোপনে খুঁজতে থাকেন তার অভিভাবকেরা। একপর্যায়ে ৫ আগস্ট তরুণীর মায়ের মোবাইল ফোনে অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে। ফোনটি রিসিভ করতেই ওই নাম্বার থেকে ‘আমাকে বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শোনা যায়। তবে এসময় ঠিকানা বলতে পারেনি ভুক্তভোগী তরুণী। র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুউজ্জামান বলেন, শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়া গ্রামের ওই তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয় ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামের এক যুবকের সাথে। সংসারে বনিবনা না হওয়ায় প্রায় দুই বছর আগে ওই সংসার ভেঙে যায়। এরপর ওই তরুণী বাবা-মায়ের সাথে গাজীপুরে বসবাস করতেন। বাবা-মায়ের সাথে একই পোশাক কারখানায় কাজ করতো লোকমান। সেই সুবাধে বাসায় আসা-যাওয়ার সূত্র ধরে তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে লোকমান। তিনি আরও বলেন, বিষয়টি জানাজানি হলে তরুণীকে নানাবাড়ী শ্রীবরদী উপজেলার দক্ষিণ লঙ্গরপাড়ায় পাঠিয়ে দেয় তার বাবা-মা। এতে লোকমান ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মাধ্যমে ওই তরুণীর সাথে যোগাযোগ করে। একপর্যায়ে বিয়ের প্রলোভনে ফেলে গত ২০ জুন নানা বাড়ি থেকে তরুণীকে নিয়ে যায়। দিনভর নানা জায়গায় ঘোরাফেরা করে কৌশলে ওই তরুণীকে জামালপুর যৌনপল্লিতে বিক্রি করে পালিয়ে যায় প্রতারক প্রেমিক লোকমান মিয়া। উল্লেখ্য, ভিন্ন মাধ্যমে মেয়েকে জামালপুর যৌনপল্লিতে বিক্রির বিষয়টি জানতে পেরে ৯ আগস্ট শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন ওই তরুণীর মা। মামলার পর রাতেই ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।

Tag
আরও খবর