নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুর পলিটেকনিকে জ্বালানি রূপান্তর ও যুবসম্পৃক্ততা সেমিনার অনুষ্ঠিত

শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জ্বালানি রূপান্তর ও যুবসম্পৃক্ততা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ সেমিনারের আয়োজন করে। পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে ১০ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এ সেমিনারে জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে ক্যাবের প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন কল্পে স্টুডেন্টস ফোরাম ফর এনার্জি ট্রানজিশনের ভুমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল হান্নান খান-এর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন ক্যাবের গবেষণা সমন্বয়কারী জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী এম.এ.এম. গোলাম কিবরিয়া। সেমিনারে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশ্বব্যাপী জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে রূপান্তরযোগ্য জ্বালানির প্রয়োজীয়তা তুলে ধরা হয়। একইসাথে জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন, মূল্যহার নির্ধারণ সহ বিদ্যুৎ, জ্বালানি, নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহের সকল পর্যায়ে স্বচ্ছতা, ন্যায্যতা, সমতা, যৌক্তিকতা ও জবাবদিহী তথা জ্বালানি সুবিচার নিশ্চিত করার বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। এজন্য প্রস্তাবিত জ্বালানি সংস্কার বাস্তবায়নে ক্যাবের ১৩ দফা দাবীর বিষয়ে আলোকপাত করে তরুন ও যুব সম্প্রদায়কে এ বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা সুরক্ষায় বিচ্যুতি সম্পর্কে যৌক্তিক বিষয়ে উচ্চকন্ঠ হওয়ার আহ্বান জানানো হয়। সেমিনারে ক্যাবের নিয়মিত অনলাইন প্রকাশনা ‘ভোক্তাকন্ঠ’ সম্পর্কে অবহিত করা হয় এবং সকলের হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে কিভাবে ভোক্তা স্বার্থ সংরক্ষনে ভুমিকা রাখা যায় তার কৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হয়। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারে ভোক্তাকন্ঠের কন্টেন্ট প্রোভাইডার এস.এম. রাজীব, পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিকাল ও ইলেক্ট্রনিক্স বিভাগের শিক্ষক এবং ৫ম ও ৭ম সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

Tag
আরও খবর