নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছেন জয়নাল আবেদীন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন জয়নাল আবেদীন। ইউএনও হিসেবে জয়নাল আবেদীন খুব শীঘ্রই কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করবেন। এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ২২ জুলাই ২০২৩ সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন স্বাক্ষরিত পত্র মোতাবেক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়ন করা হয়েছে তাকে। উল্লেখ্য, জয়নাল আবেদীন এর জন্মস্থান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়। তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারী চাকুরিতে যোগদান করেন। চাকরিজীবনের শুরুতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট হিসেবে যোগদান করেন। সর্বশেষ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের আগে তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২ বছর অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন। নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন এজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। এদিকে নবাগত ইউএনও জয়নাল আবেদীনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী নিজ জেলাসহ কক্সবাজার ও শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিশিষ্টজনরা।

Tag
আরও খবর