নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে জেলা ব্র্যান্ডিং কর্ণার উদ্বোধন করলেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার

‘পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে’- এ শ্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে ‘জেলা ব্র্যান্ডিং কর্ণার ও বিক্রয় কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। আজ ২১ জুলাই শুক্রবার বিকেলে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার এ কর্ণার উদ্বোধন করেন। এসময় বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী নাহিদ নেওয়াজ, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীরসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও ঝিনাইগাতী উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ব্র্যান্ডিং কর্ণারে শেরপুর জেলার পর্যটন ম্যাপ, ব্র্যান্ডিং লোগো, জেলার দর্শনীয় স্থানের আলোচিত্র ও বিবরণী, জেলার মুক্তিযোদ্ধার ইতিহাস ও ব্র্যান্ডকে ধারণ করে এমন প্রচ্ছদ ও পণ্য এবং জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শিত রাখা হয়েছে। গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের জন্য এ ‘জেলা ব্র্যান্ডিং কর্ণার ও শেরপুরের ঐতিহ্যবাসী তুলসীমালা চাল বিক্রয় কেন্দ্র’ স্থাপন করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। উদ্বোধনের আগে জেলা প্রশাসক সাহেলা আক্তারের বদলীজনিত বিদায় উপলক্ষে ঝিনাইগাতী উপজেলার কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  

Tag
আরও খবর