নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতী সাব-রেজিষ্ট্রি অফিস চত্ত্বরে জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে

পাহাড়ী ঢল অথবা বন্যার পানিতে নয়। বৃষ্টির পানি জমে পুরো অফিস চত্তরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন শেরপুরের ঝিনাইগাতীর সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহিতারাসহ স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় ময়লাযুক্ত ও নোংরা পানিতে পারাপার হয়ে অফিসে যেতে বাধ্য হচ্ছেন সেবা গ্রহিতারা। ঝিনাইগাতী সাব-রেজিষ্ট্রি অফিসটি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। অফিসের পশ্চিম পার্শ্বে রয়েছে সড়ক ও জনপথের পিচ ঢালাই সড়ক, পূর্বদিকে মহারশি নদীর কাঁচা বেড়িবাঁধ। এর উত্তর ও দক্ষিণে বসতবাড়ী। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাতের পানি জমে ওই অফিস চত্ত্বরসহ চারিপাশে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধ পানি কয়েকদিনের মধ্যেই দুর্গন্ধ সৃষ্টি হয়। তারপরেও বাধ্য হয়ে ওই এলাকা সংলগ্ন বাসিন্দা, সেবাগ্রহিতারা এবং অফিসের কর্মরত লোকজন এ ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে হাটাচলা করতে গিয়ে অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। এ বিষয়ে ওই এলাকা সংলগ্ন বাসিন্দা, সেবাগ্রহিতাগণ এবং অফিসের কর্মরত লোকজন দ্রুত এ সমস্যা সমাধান কামনা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। এ ব্যাপারে সাব-রেজিষ্টার মোঃ হযরত আলী জানান, বিষয়টি দ্রুত সমাধানের জন্য আমি ইউএনও স্যার ও জেলা রেজিষ্টার স্যারকে অবহিত করেছি। শেরপুর জেলায় নব যোগদানকারী জেলা রেজিষ্টার নূর নেওয়াজ লিটু জানান, বিষয়টি দ্রুত সমাধানের জন্য উর্বধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ জানান, বিষয়টি আমি আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। জনদুর্ভোগ লাগবের জন্য জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা করবো। 

আরও খবর