নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সারিয়াকান্দি থানার উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন ও নদীপথে টহল নৌকা উদ্বোধন

বগুড়ার সারিয়াকান্দিতে থানা এলাকা সুরক্ষিত রাখতে পৌর এলাকার বিভিন্ন স্থানে ২০টি সিসি টিভি ক্যামেরা এবং চরাঞ্চলের সুরক্ষা নিশ্চিত করতে সার্বক্ষণিক পুলিশের টহল অব্যাহত রাখতে উপজেলার কালিতলা ঘাটে নতুন প্রস্তুতকৃত একটি টহল নৌকার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে সারিয়াকান্দি থানার উদ্যোগে ওপেন হাউজ ডে-২০২৩ উদযাপন করা হয়েছে।

৩রা এপ্রিল (সোমবার) সকালে সারিয়াকান্দি থানা চত্বরে ওপেন হাউজ ডে উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে এসপি সুদীপ বলেন, “জনতার দুয়ারে জনতার পুলিশ” স্লোগানকে সামনে রেখে বগুড়া জেলার প্রতিটি অঞ্চলে পুলিশিং সেবা পৌঁছে দিতে জেলা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে।
সারিয়াকান্দি সদরের বিট অফিসার উপ-পরিদর্শক তপন ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, সারিয়াকান্দি উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজি, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, বীর মুক্তিযোদ্ধা জামিরুল এবং পুলিশে সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল সিহাব মিয়া প্রমুখ।


এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হোদা, সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম, নারচী ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রামাণিক, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী, বোহাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খান, হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মেহেদী হাসান আলো, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সারিয়াকান্দি থানা পুলিশের সকল সদস্য বৃন্দ, সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক নেতৃত্ব বৃন্দ, সুধীজন, সারিয়াকান্দি হতে সদ্য নিয়োগপ্রাপ্ত এগারো জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল এবং গ্রাম পুলিশের সকল সদস্যবৃন্দ।


মত বিনিময় শেষে পুলিশ সুপার কর্তৃক চারটি ইউনিয়নের চারজন অসহায় ও দুঃস্থ ব্যক্তির মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

আরও খবর