নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সারিয়াকান্দি থানার দুই এসআইয়ের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দি থানার এসআই আব্দুল খালেক এবং এএসআই রেজাউল করিমের বিরুদ্ধে ঘুষ দাবি এবং গ্রহণ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। এ সম্পর্কিত একটি অডিও এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। অভিযোগের অনুলিপি বগুড়া জেলা প্রশাসক, আই জি পি, ডি আই জি রাজশাহী এবং বগুড়া জেলা পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে।
গত ২০ জুলাই পোস্ট অফিসের মাধ্যমে অভিযোগ দায়ের করেছেন সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বরইকান্দি গ্রামের মৃত হযরত আলীর ছেলে সুলতান সরকার।
অভিযোগ সূত্রে জানা গেছে, সুলতান সরকারের সাথে তার ওয়ারিশ মৃত জিল্লার রহমান সরকারের ছেলে রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিনের জমাজমি সংক্রান্ত বিবাদ চলমান রয়েছে। এ সম্পর্কিত তদন্তভার অর্পিত হয় এএসআই রেজাউল করিমের উপর। রেজাউল করিম সুলতান সরকারকে থানায় ডেকে নিয়ে তদন্ত প্রতিবেদনের জন্য খরচাপাতি দাবি করেন। যা ভিডিও ক্যামেরায় ধারণ করেন সুলতান সরকার। কাঙ্ক্ষিত ঘুষ না পেয়ে রেজাউল করিম সুলতান সরকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। পরে ঘুষ গ্রহণ সম্পর্কিত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরেছে। একই বিষয়ে আরও একটি তদন্তভার এসআই আব্দুল খালেকের উপর ন্যস্ত হয়। আব্দুল খালেকেরও ঘুষ দাবি সম্পর্কিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।
অডিও রেকর্ডে আব্দুল খালেক বলেন, "সুলতান ভাই আমার লোকজন আপনার ওখানে গিয়েছিল তাদের আপনি তেল খরচাটাও দিলেন না"। পরে কাঙ্ক্ষিত ঘুষ না পেয়ে এসআই  আব্দুল খালেক সুলতানের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে সুলতান সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর অভিযোগ দাখিল করেন এবং এর অনুলিপি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে প্রেরণ করেন।
সুলতান সরকার অভিযোগে আরও বলেন, আমাদের নালিশী সম্পত্তিতে স্থিতিবস্থা বজায় রাখতে আদালত থেকে পরিপত্র জারি করা হয়েছে। অথচ আমার প্রতিপক্ষ জোরপূর্বক নালিশী জমির ধান কর্তন করেছে, যা তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় তারা গ্রেপ্তার হয়েছে এবং পরবর্তীতে তারা মোটা অঙ্কের টাকা প্রদান করে পুলিশের সহায়তায় নালিশী সম্পত্তিতে জোরপূর্বক দুইটি টিনসেড ঘর নির্মাণ করেছে। অথচ এস আই আব্দুল খালেক প্রতিবেদন দাখিল করেছেন, "নালিশী সম্পত্তিতে উভয় পক্ষ যে যে অবস্থানে ছিলেন সেই অবস্থানে শান্তিপূর্ণ বসবাস করিতেছে"।
সম্প্রতি এএসআই রেজাউল করিম অন্যত্র বদলি হওয়ায় তার সাথে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। তবে এসআই আব্দুল খালেক বলেন, সুলতানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা ওসি স্যারের নির্দেশ সবসময় মান্য করি। শান্তিপূর্ণ প্রতিবেদন ছাড়া অশান্তিপূর্ণ প্রতিবেদন দেয়ার আমাদের কোনও এখতিয়ার নেই। আমি আপনার সাথে দ্রুত দেখা করছি।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি আমরা জানি। বিষয়টি তদন্তানাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদনে বোঝা যাবে আসলে কে দোষী।

Tag
আরও খবর