নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সারিয়াকান্দিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দই-মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের যৌথ অভিযানে বগুড়ার সারিয়াকান্দিতে দুইটি দই-মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে সারিয়াকান্দি পৌর এলাকায় অভিযানে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন, ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় খাবার অনুপযোগী মিষ্টি মজুদ ও বিক্রির দায়ে একতা দধি এন্ড মিষ্টান্ন ভান্ডারের মালিক কে ১০ হাজার টাকা জরিমানা এবং পরবর্তীতে সচেতন হওয়ার হুঁশিয়ারি ও নষ্ট দই-মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়েছে। 
একই দিনে জনতা দই ঘর এর দোকানিকে মূল্য তালিকা, পণ্যের গায়ে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং বিএসটিআই অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
সংশোধন হওয়ার সুযোগ দিয়ে পরবর্তীতে আরো কঠিন সাজার হুঁশিয়ারিও দেন এই কর্মকর্তা। এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল উপস্থিত ছিলেন। 
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের যৌথ অভিযানে বিভিন্ন খাদ্য ব্যবস্থাপনার উপর অভিযান পরিচালনা করা হয়েছে। সারিয়াকান্দি বিভিন্ন দই-মিষ্টির কারখানা, দোকান সহ হোটেল এবং কয়েকটা ফলের দোকান মনিটরিং করা হয়েছে। পণ্যের গায়ে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় এবং নষ্ট মিষ্টি ভালো মিষ্টির সাথে বিক্রির অপরাধে দুটি দোকানে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে। 

Tag
আরও খবর