নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইউএনও'র সহায়তায় ছবি বেগমের নতুন ঘরের স্বপ্ন পূরণ

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ইউএনও'র সহায়তায় পূরণ হলো ছবি বেগমের নতুন ঘরের স্বপ্ন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ছবি বেগমকে ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল টিন ও ছয় হাজার টাকার চেক প্রদান করেন ইউএনও শাহরিয়ার রহমান। ছবি বেগম সারিয়াকান্দি উপজেলাধীন হিন্দুকান্দি এলাকার লালমিয়ার স্ত্রী। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত স্বামী আর স্বামী পরিত্যক্তা মেয়েকে নিয়ে চলছে ছবি বেগমের সংসার।


পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, বর্ষা মৌসুমে বৃষ্টি তখন ছবি বেগমের জরাজীর্ণ ঘরের চালা বেয়ে পানি ঝড়াচ্ছে। ঘর মেরামত করার মতো সামর্থ্য না থাকায় জরাজীর্ণ ঘরেই বৃষ্টি উপেক্ষা করে বাস করছিল ছবি বেগমের পরিবার। গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান এর নজরে আসে। তিনি তাৎক্ষণিক ওই গণমাধ্যমকর্মীর মাধ্যমে ছবি বেগমকে সরকারি সহায়তা প্রদানের জন্য জানালে ছবি বেগম দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সরকারি সুবিধা ঢেউটিন ও নগদ অর্থ গ্রহণ করেন। সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে ছবি বেগমের স্বামী লাল মিয়া বলেন, আকাশে মেঘ দেখলেই আতঙ্কিত হয়ে পড়তাম। ঝড়বৃষ্টির সময় সন্তানদের নিয়ে বৃষ্টিতে ভিজে রাত কাটিয়েছি। ইউএনও আমাদের টিন আর টাকা দিয়ে উপকার করেছেন। আমরা নতুন ঘর করতে পারবো। আমাদের আর বৃষ্টিতে ভিজতে হবে না। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান জানান, উপজেলা প্রশাসন সর্বদা দুঃস্থ ও অসহায়দের মাঝে সরকারি সেবা প্রদান করে আসছে। এর ধারাবাহিকতা বজায় রেখে সারিয়াকান্দির প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষকে সরকারি সেবার আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।
Tag
আরও খবর