নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সারিয়াকান্দিতে যমুনার ভাঙনের শব্দ আজও বুঝায় সবুজ বসাকের অভাববোধ

‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’ এই অমোঘ সত্যের কাছে হার মেনে অনেক কীর্তিমান মানুষ যারা সারিয়াকান্দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, তাদের মধ্যে সবুজ কুমার বসাক একজন।
বগুড়ার সারিয়াকান্দিতে বন্যার আগমনে বারবার মনে পড়ে স্বল্প সময়ে বন্যা পরিস্থিতি সামলানো সেই কর্মঠ কর্মকর্তা এস কে বসাক এর কথা। যমুনার ভাঙনের শব্দ আজও মনে করায় সারিয়াকান্দিতে একজন সবুজ কুমারের কতটা অভাব।
দীর্ঘদিন সারিয়াকান্দিতে সহকারী কমিশনার (ভূমি) এবং ইউএনও শূন্য থাকলেও বন্যা শুরুর আগ মুহূর্তে ২০২৩ সালের ১৯ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন সবুজ কুমার বসাক। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শূন্য থাকায় ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে তাকেই সামাল দিতে হয়েছে উপজেলার যাবতীয় কার্যক্রম। এসময়েই তিনি তার সততা ও নিষ্ঠার মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন রাস্তায় ভিক্ষুক থেকে শুরু করে সমাজের অসহায় ও অবহেলিত সহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে। তার সময়কালে স্বল্প সময়েই সঠিক ভূমি সেবা নিশ্চিত হয়েছিল উপজেলা ভূমি অফিসে। বিভিন্ন সভা-সেমিনারের মাধ্যমে তিনি জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করেছিলেন। অপরদিকে, একজন ইউএনও (ভারপ্রাপ্ত) হিসেবে আপোষহীন ভাবে বিভিন্ন অপরাধ নির্মূলে ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি। অভিযানের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসৎ ব্যবসায়ীদের অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদানের মাধ্যমে টিকিয়ে রেখেছিলেন উপজেলার সার্বিক পরিস্থিতি।
২০২৪ সালের ০৪ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান যোগদানের পর সবুজ কুমার বসাক সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিজ দায়িত্বে বহাল ছিলেন।
এরপর ২০২৪ সালের ১৩ মে তিনি পদোন্নতি জনিত কারণে সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থেকে বিদায় নিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেনারেল সার্টিফিকেট শাখা ও ত্রাণ শাখা) হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ১৪ নভেম্বর জনবান্ধন এই কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় যোগাদান করেছেন।
এমন নিষ্ঠাবান কর্মকর্তার অভাববোধ পূরণ হবে কবে, সেই প্রতিক্ষায় প্রহর গুনে সারিয়াকান্দিবাসী।

Tag
আরও খবর