নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ অভিযান, ১২ জনের কারাদণ্ড


বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ অভিযানে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে ১২ জনকে আটক করা হয়েছে। ৩০ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল ৩টায় সারিয়াকান্দি থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বোহাইল ইউনিয়নের কালিয়ান এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান।


এসময় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সিরাজগঞ্জ সদরের সরকার বাড়ী এলাকার মহসিন (৪৫), বরগুনা জেলার আমতলী থানার রকিরখালী এলাকার আব্দুল লতিফ মেধার ছেলে আল-আমিন (২৮), কাজিপুর উপজেলার মাইশড়ী এলাকার মৃত শাহজান আলীর ছেলে নায়েব আলী (৫০), রাজশাহী উপজেলার চাঁদপুর এলাকার মৃত রহমত আলীর ছেলে মাজদার রহমান (৫৫), একই এলাকার কৃশমত আলীর ছেলে খোকা (৫০), ইয়াকুব আলীর ছেলে হেলাল (৪৭), শহিদুল ইসলামের ছেলে মিল্টন (২৫), লুৎফর রহমান (৩৮), ভুয়াপুর উপজেলার ডিগ্রিরচর এলাকার বাবলু মন্ডলের ছেলে মজনু মন্ডল (২৮), তোফাজ্জল হোসেনের ছেলে সুজন (২৪), মুন্সিগঞ্জের গজারিয়া থানার বড়রায় পাড়া এলাকার মৃত চানমিয়ার ছেলে আঃ হালিম (২৮) এবং বরিশাল জেলার বড়নদী উপজেলার নাচোই এলাকার শহীদ ব‍্যাপারির ছেলে জসিম (২২) কে আটক পূর্বক বালু উত্তোলন কাজে ব্যবহৃত বাল্কহেড ও ড্রেজার মেশিন জব্দ করা হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় সাজা হিসেবে আসামি মহসিন (৪৫) ও আল-আমিন (২৮) কে এক মাস, নায়েব আলী (৫০), মাজদার রহমান (৫৫), খোকা (৫০), হেলাল (৪৭), মিল্টন (২৫), লুৎফর রহমান (৩৮), মজনু মন্ডল (২৮) সুজন (২৪) কে পনেরো দিন এবং আঃ হালিম (২৮) ও জসিম (২২) কে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমান বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোললের সময় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে তাদের দুইজনকে এক মাস, আট জনকে পনেরো দিন এবং দুইজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছ। যমুনা নদী রক্ষার্থে এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর