নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ার সারিয়াকান্দিতে নির্বাচনী আচরণ বিধি রক্ষায় মোবাইল কোর্ট অভিযান

বগুড়ার সারিয়াকান্দিতে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

৩রা জানুয়ারি (বুধবার) দিনব্যাপী পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন সহ সড়ক পরিবহন আইন শতভাগ না মানায় আইনের আওতায় আনা হয়। থানা পুলিশ, বিজিবি ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের সহযোগিতায় মোবাইল পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনী আচরণ বিধি ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, উক্ত অভিযানে আটটি মামলায় আটজনকে ৮,৫০০/- (আট হাজার পাঁচ শত) টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে আচরণ বিধি আইনে ২০০০/- (দুই হাজার) টাকা এবং সড়ক পরিবহন আইনে ৬৫০০/- (ছয় হাজার পাঁচ শত) টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনী আচরণ বিধি ম্যাজিস্ট্রেট এস কে বসাক জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সড়ক পরিবহন আইন অমান্য করে যারা মোটরসাইকেলে যাতায়াত করছে তাদেরকে আইনের আওতায় নেওয়া হচ্ছে। একই সাথে যারা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag
আরও খবর